চুয়াডাঙ্গায় ভাঙচুর ও নাশকতামূলক এবং রাষ্ট্রদ্রোহ মামলায় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা জামায়াতের ইউনিয়ন আমির প্রভাষক শরীফুল আলম মিল্টনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে জামায়াতের এই দুই নেতা দামুড়হুদার আমলী আদালতে আত্মসমর্পন করে জামিনের জন্য আবেদন করলে বিচারক মোহাম্মদ তৈয়ব আলী আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের আইনজীবী মাসুদ পারভেজ রাসেল জানান, গত ১৭ সেপ্টেম্বর একটি ভাঙচুর ও নাশকতামূলক ঘটনায় জামায়াতের এই দুই নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানার এসআই আবু জাহের ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর তারা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেন। ২৪ নভেম্বর ওই জামিনের মেয়াদ শেষ হয়। জামায়াতের ওই দুই নেতা মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

জেআই