সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকে গ্রেফতারকরেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সবুজবাগ এলাকার একটি মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাদের গ্রেফতারকরা হয়।

গ্রেফতারঅন্যরা হলেন- জামায়াত নেতা আবদুস সবুর, আহমদ আল মাসুদ, মীর হোসেন, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন জামিল, মাহমুদ আহমদ, মুর্শেদ আলম, আব্দুল্লা আল মুমিন ও আহমদ হোসেন।

সিলেট মহানগরীর শাহ পরান (র.) থানার অফিসার ইন চার্জ (ওসি)মনিরুল ইসলাম বলেন, ‘এশার নামাজের পর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে গোপন বৈঠক করছিলেন। গোপন খবরে পুলিশ মসজিদের আশপাশের এলাকায় অবস্থান নেয়। বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতারকরা হয়।’

গ্রেফতারকৃত সকলেই মহানগর জামায়াতের নেতা বলে জানান তিনি।

কেএইচ