নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, যারা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি। যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা আইন অনুযায়ী তাদেরকে ন্যায়বিচারের ব্যবস্থা করবো।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন,যেসব প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন থাদের ব্যাপারে আমরা রক্ষ রাখছি।যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা আইন অনুযায়ী তাদেরকে ন্যায়বিচারের ব্যবস্থা করবো।
আজ দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা আপিল করতে এলে অভিযোগ বুথের সামনে তাদেরকে তিনি একথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৭৮৬ জন মনোনয়নপত্র দাখিলকারী। এরমধ্যে গতকাল পর্যন্ত ৮২ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন।
একাদশ সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন ২ হাজার ২৭৯ জন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ছয় জেলায় দাখিল হওয়া ৪৭৭টি মনোনয়নপত্রের মধ্যে ১১৬টি বাতিল হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৫৬জন মনোনয়ন দাখিল করেন।
এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১জন, রাজশাহী বিভাগে ৩৫৩জন, খুলনা বিভাগে ৩৫১জন, বরিশাল বিভাগে ১৮২জন, ময়মনসিংহ বিভাগে ২৩৬জন, ঢাকা বিভাগে ৭০৮জন, সিলেট বিভাগে ১৭৭ এবং চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করেন। সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন ৪জন মনোনয়ন দাখিল করেছিল।
তফসিল অনুসারে, আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এম বিল্লাহ





