নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে গাড়ী চাপায় মো. রিপন (২২) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রিপন বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহাব্বতপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের কেন্দুরবাগ গ্যাস পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে সিএনজি চালক রিপন নিহত হয়। নিহতের মৃতদেহ ও ক্ষতিগ্রস্ত সিএনজিটি উদ্ধার করা হয়েছে ।
এমবি





