রাজধানীর মিরপুরে একটি বাড়িতে আজ শনিবার ভোরে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)।

নিহতদের সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। পরে তারা বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এএস