চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান যুবদল নেতা শহীদুল হক হায়দারীসহ তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কানসাটে সোমবার পুলিশের ওপর জামায়াত-বিএনপির হামলার ঘটনায় রাতেই পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াত-বিএনপির ১১জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অন্যান্য আসামিদের নাম প্রকাশে তিনি অসম্মতি জানান।
এর আগে সোমবার বিকাল ৩টার দিকে ১৪৪ ধারা উপেক্ষা করে ২০ দলীয় জোট মিছিল বের করে। এ সময় পুলিশ শর্টগানের গুলি বর্ষণ করলে পুলিশের সঙ্গে ২০দলের নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়।
এতে কানসাট শিবনারায়নপুরের মৃত মোন্তাজ আলীর ছেলে জমশেদ গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেলে মারা যায়।
এআর





