মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভৈরব নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় সবাই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্রী।
রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার রফিকপুর হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সেলিম রেজা জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।





