রোববার রাত থেকে টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেল সেতুর ১৫৭ নম্বর গার্ডারের নিচের মাটি ধসে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


ঝুঁকি এড়াতে আজ ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।


রেলওয়ের প্রকৌশলী আল আজম জানানএ ঘটনার পর থেকে ঢাকা ও সিলেট থেকে কোনো ট্রেন ছাড়েনি।এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস -

রেল যোগাযোগ সচল করার কাজ চলছে বলেও জানান তিনি।


এইচ এম