জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয়েছে। হজ ও নবীর কুটক্তিকারী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক ও ফাঁসীর দাবিতে ইসলামী দলসমুহ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

পুলিশ প্রথমে মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলেও শত শত মুসুল্লি বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। এসময় তারা লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করে স্লোগান তোলেন।

মিছিল শেষে মসজিদের উত্তর গেটের সামনে রস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জফরুল্লাহ খান, ড. খলিলুর রহমান মাদানী, আব্দুস সবুর মাতব্বর, মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।

এএইচ