ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাফি আলমকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা রোকেয়া হলের সামনে ককটেল হামলা চালায়। এ সময় শাফি আলম গুরুতর আহত হন।

তার ঘাড়ে ও মাথায় আঘাত লাগে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।

শাফি আলম কামরাঙ্গীরচরে হাজী আলীর গ্যারেজে থাকতেন।

এমকে