ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত সাতজন। মঙ্গলবার সকাল ও দুপুরের দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মধুখালীর পরীক্ষিতপুরে এক সড়ক দুর্ঘটনায় মিশাল নামের একজন নিহত ও সাতজন আহত হয়। আহতদের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিশাল সরকারি রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
এদিকে নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়ায় আজ ভোরে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় চালক মো. উজ্জল ফকির এবং হেলাপার মো. বাবুল মোল্ল্যা নিহত হয়।
এফএফ





