বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের যৌথভাবে এ হরতাল আহবান করে।

সোমবার দুপুর দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় হরতালের ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম। এসময় কৃষকদল, যুবদল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআই