জেলার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক (৩৫) নিহত হয়েছে। শর্শদী স্টেশন এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের খণ্ডিত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেসবাহ উল আলম জানান, রাত ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার শর্শদী স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু ঘটে। খবর পেয়ে ফেনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের খণ্ডিত দেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
এএইচ





