গাজীপুর সদর থানা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে জয়দেবপুর থানা এলাকা থেকে জামায়াতের গাজীপুর সদর থানার সেক্রেটারি জালাল উদ্দিন মাস্টারসহ চারজন। এবং টঙ্গী থানা এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন বিএনপির ও দুজন জামায়াত নেতা-কর্মী।
ইআর





