৬ লাখ ভারতীয় জাল রুপী উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে এসব রুপী উদ্ধার করা হয়।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে শিংনগর সীমান্তের ৪/৩ এস নম্বর পিলার এলাকায় তারাপুর মাঠে বিজিবি সদস্যরা অবস্থান নেন। এ সময় কয়েকজন চোরাচালানি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ লাখ ভারতীয় জাল রুপী উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত জাল রুপী শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
জেএ





