যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শফিউদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

শুক্রবার বিকেলে শহরের ইসলামী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামী হাসপাতালের সামনে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল সরকারদলীয় কতিপয় যুবক। বিকেলে দুর্ঘটনাস্থলে ওই যুবকরা হঠাৎ করে একটি ট্রাক থামিয়ে ট্রাকের পেছনে থাকা শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন 'আলমসাধু' চালিয়ে শফিউদ্দিন ট্রাকের পেছনে এসে ধাক্কা খায়। এতে মারাত্মক আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি