খালেদা জিয়াকে অবরুদ্ধ, মিথ্যা মামলা দায়ের ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কোনো ধরনের নাশকতা ছাড়াই টাঙ্গাইলে জেলায় হরতাল চলছে।
সোমবার সকালে হরতালের সমর্থনে টাঙ্গাইলে মিছিল বের হয়েছে। মিছিলটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে স্থানীয় শহীদ মিনার পর্যন্ত পৌঁছলে পুলিশের বাধার সন্মুখীন হয়। এরপর তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমুখ।
হরতাল চলাকালে শহরের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
জেআই





