রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

আজ (০৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন, উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, এবং নওগাঁর একজন।

রামেক পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২২ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৪০ জন।

এমবি