ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর সীমানায়নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন থেকে৩৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড।

বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্তঅভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছেআদালত।

কোষ্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার এ এম রাহাতুজ্জামান জানান, ভোলারদৌলতখান, তজুমদ্দিন ও লালমোহনে মেঘনার-তেঁতুলিয়া সীমানায় কোষ্টগার্ড, মৎস্যকর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল পৃথক অভিযান চালিয়ে ৩৫ জেলেকেআটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ২০ জেলেকে এক বছর ও এক জেলেকেদেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ৫ জেলেকে ৩ হাজার ও ৯ জেলেকে ৫হাজার টাকা করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ অদালত। ওই সময় জেলেদের কাছথেকে ২৬ হাজার মিটার জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।

এমআর