জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের চাপায় ফরিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জের বাগারচর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা গ্রামের উত্তর গোয়ালকান্দি গ্রামের শুকুর আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী শুকুর আলীর সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে বাগারচর বাজারে যাচ্ছিলেন ফরিদা। পথে বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে বালুভর্তি একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদার মৃত্যু হয়। এ ঘটনার স্বামী শুকুর আলীও গুরুতর আহত হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে নিয়মিত মামলা নেওয়া হবে।

এমবি