হবিগঞ্জের বাহুবলে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল মিয়া (২০) নামের এ যুবক ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় চকহায়দর গ্রামের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জুয়েল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বশির মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, সকালে খবর পেয়ে একটি ইউক্লিপটার গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
ওএফ





