রংপুর কোতোয়ালি থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, সজাপ্রাপ্ত ও পলাতক আসামি, ডাকাত এবং খুনিসহ ৩৯ জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

জেলার কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, রংপুর সদর ও মহানগর এলাকায় এ অভিযান পরিচলানা করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল, গাঁজা, বাংলা মদ, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য।

রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানায়, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ