রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এসব মামলায় গ্রেফতারদের অধিকাংশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
তিনি জানান, জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক পিপিএমের নির্দেশে জেলা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে।
এ ছাড়া একই সময়ে পীরগঞ্জ থানা পুলিশ ১০ জনকে, কাউনিয়া থানা পুলিশ চারজনকে, গঙ্গাচড়া থানা পুলিশ চারজনকে, বদরগঞ্জ থানা পুলিশ দুজনকে, পীরগাছা থানা পুলিশ দুজনকে, মিঠাপুকুর থানা পুলিশ একজনকে, তারাগঞ্জ থানা পুলিশ একজনকে ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





