কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আন্টু মিয়া (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার নাটুরিয়া গ্রামের মীর আর্শেদ আলীর ছেলে।
কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নাটুরিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। আন্টু মিয়া পেশায় দিনমজুর ছিলেন।
জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি মাঠের মধ্যে আন্টু মিয়ার গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কে বা কারা ঘটিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





