জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মু. মুজাহিদের বিরুদ্ধে দেয়া রায় বাতিল এবং ঈদের পূর্বেই জামায়াতের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা-মুন্সীগঞ্জ হাইওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য মু.মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মু.হৃদয় আহমেদ, জেলা অফিস সম্পাদকসহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এমকে