নিখোঁজের পাঁচদিন পর সাভার পৌর এলাকা থেকে অর্ধ গলিত যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১০টায় পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার বিল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠিয়েছে।

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল-মামুন জানান, সাভার পৌর এলাকার বাড্ডা-ভাটপাড়া মহল্লার একটি বিল থেকে আনিছের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

নিহত যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার আব্দুল লতিফের ছেলে আনিছ (২০)।

এআই/