ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনের পশ্চিম পাশে ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যায়।

তবে আত্মহত্যার উদ্দেশ্যে তিনি রেলপথে শুয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে বলে ওসি কামাল হোসেন জানান।

এআর