চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকা থেকে জহিরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে মোহাম্মদ নগর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জহিরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তার বাবার নাম আব্দুর রহিম।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম চৌধুরী জানান, খবর পেয়ে মোহাম্মদ নগর এলাকার একটি বাসার দরজা ভেঙে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি এটি আত্মহত্যা।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এমবি