দৈনিক যায় যায়দিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুঃ জুবায়েদ মল্লিক বুলবুলের মাতা জয়মালা খাতুন আর নেই।
তিনি মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় বল্লা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি .............রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
জয়মালা খাতুন স্বামী, ৩ ছেলে ও ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর মরহুমার জানাযা শেষে কালিহাতী উপজেলার বল্লা পূর্বপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, সাপ্তাহিক পাপিয়ার সম্পাদক সেলিম তরফদার, দৈনিক নবরাজের টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সুমন ঘোষ,সাপ্তাহিক গণবিপ্লবের এলেঙ্গা প্রতিনিধি কামরুল হাসান, এবি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি তারেক আহমেদ, যমুনা নিউজ ও দৈনিক কালের ছবির টাঙ্গাইল প্রতিনিধি আব্দুস সাত্তার, আমার সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, সাংবাদিক এম আর মিল্টন,মো.আবু সায়েম, সাংবাদিক ফারুক খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ





