নারায়ণগঞ্জ শহরের মাছঘাট থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় দিনমজুর আক্কাছ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নদীর পাড়ে এক যুবককে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখি কোনো সাড়াশব্দ নেই। পরে আমরা কয়েকজন রাস্তায় তাকে তুলে আনি। খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাছঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
কেএইচ





