নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি পুকুর থেকে একই পরিবারের ৪ শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চিকুর মোড়ে একটি পুকুর থেকে শিশুর স্বজনেরা ওই লাশ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের ৪ সন্তান পুকুরে ডুবে মারা গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জেনেছি, পরিবারের কোনো অভিযোগ নেই। পানিতে ডুবেই মরা গেছে বলে জানি।’
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সত্যতা নিশ্চিত করছেন। এ ঘটনায় এলাকায় শোক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে গেছে, ওই গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মেঘনা (৫) ও ছেলে রাব্বী (৪) এবং মিন্টুর ভাই শিমুলের দুই মেয়ে সন্ধ্যা (৯) ও রাত্রী (৭) শনিবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
বিভিন্ন জায়গায় না পেয়ে রাত ৮টার দিকে তাদের বাড়ির অদূরে মোন্নাফের পুকুরে ৪ শিশুর ভাসমান লাশ উদ্ধার করে তাদের স্বজনেরা। এদিকে একই সঙ্গে ৪ শিশুর লাশ পুকুরে ভাসার কারণ খুজেঁ পাচ্ছে না পরিবার দু’টি।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বিকেলের দিকে খেলতে বের হয় এই শিশুরা। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এমবি





