রাজধানীর বনানীতে নৌ-সদর দপ্তরের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম সাজ্জাদ হোসেন লাজুক (২২)। তিনি শেখ বোরহানুদ্দীন কলেজের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাতে সাজ্জাদকে বহনকারী মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে ১১টার দিকে আবদুল মালেক নামের এক ব্যক্তি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু হয় সাজ্জাদের। সাজ্জাদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান মোজাম্মেল হক।
এমএ





