বনফুল অ্যান্ড কোং এর একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটে মিরাবাজার-যতরপুর সড়কের মিরাবাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি (চট্ট মেট্রো ঢ-১১-২৩১৭) যতরপুর আবাসিক এলাকার ভেতরে বনফুল অ্যান্ড কোম্পানির ডিপোতে মালামাল নামানোর সময় একটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাড়িটির চালক নজরুল ইসলাম জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে গাড়িতে একটি পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়ির সামনের অংশ ও সিট কেবিন পুড়ে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
সিলেট মহানগর কোতোয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বলেন, দুর্বৃত্তদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এআর





