সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আগামীকাল (২২ মার্চ) সোমবার বেলা ১১টায় সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

শনিবার (২০ মার্চ) দিনগত রাতে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মামনুল হক এই তথ্য জানান।

এমবি