'হাজী হারুন অর রশিদ' নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
হাজী হারুন অর রশিদের ছেলে ছেলে মুন্না জানিয়েছেন, সকালে বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, 'হাজী হারুন অর রশিদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। দুই তিন বছর আগে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা টিমে (সিএসএফ) সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।'
তবে মুন্না বলেন, তার বাবা এখনও সিএসএফের সদস্য।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আব্দুল মজিদ তার সম্পর্কে বলেন, কিছু রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য অতিরিক্ত লোক লাগে। তখন স্বেচ্ছাসেবক হিসেবে হাজী হারুন অর রশিদ সিএসএফ'র দায়িত্ব পালন করেন।'

ইআর