দিনাজপুরের হিলি সীমান্তে ৩৯ হাজার ৮৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ইসমাইলপুর ও বিষাপাড়া মাঠে এ অভিযান চালায়।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে ইসমাইলপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় যৌন উত্তেজক ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এর আগে, ভোরে বিষাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেএইচ





