ওয়ালিয়ার (৪৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক হাবিলদারের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পিলখানার প্যারেড গ্রাউন্ডে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রহিম উদ্দিন জানান, সকালে প্রতিদিনের ন্যায় প্যারেড গ্রাউন্ডে প্যারেডে অংশগ্রহণ করেন ওয়ালিয়ার। কিন্তু প্যারেড চলাকালীন সময়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পিলখানা বিজিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে জানান এসআই।
মৃত ওয়ালিয়ার ১৬নং ব্যাটালিয়নে খাগড়াছড়ির রামগড়ে কর্তব্যরত ছিলেন। বিশেষ একটি টিমে কাজ করার উদ্দেশ্যে তাকে ঢাকা আনা হয়। বিজিবি ১৬নং ব্যাটালিয়নে হাবিলদার হিসেবে কাজ করতেন তিনি। তার হাবিলদার নম্বর ৪৮৬৮১।
তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি ঝিনাইদহের টালিগঞ্জ উপজেলার আরপারা গ্রামে। বাবার নাম মৃত. বহিউদ্দিন মিয়া।
লাশটি বর্তমানে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেএ





