গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ (সোমবার) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. হারুন অর রশিদ।

তিনি জানান, তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এসএম