তিন হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ আসমা আক্তার (৪৩) নামে এক নারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম জানান, র্যাব-১ এর সদস্যরা ওই নারীকে ইয়াবা ও গাড়িসহ আটক করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআর





