আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী। মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে রোববার দুপুরে সাইনবোর্ড এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কলেজ কার্যক্রম সম্পাদক মু. মুহিউদ্দিন, মহানগরীর সাবেক সেক্রেটারি জুনাইদ আব্দুল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মু. মুহিউদ্দিন বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। অতএব সকলেরই উচিত মাহে রমজানে অশ্লীলতা ব্যাহায়াপনা, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রেখে রমজানের পূর্ণ পবিত্রতা রক্ষা করা।
এসময় তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, সরকার জামায়াতে সেক্রেটারি ও সাবেক মন্ত্রি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় দেয়ার জন্য যে নীল নকশা তৈরি করেছে তার জবাব দেয়ার জন্য ছাত্রশিবির প্রস্তুত। প্রয়োজনে বদরের মত রমজানে ইসলামী আন্দোলনে ঝাপিয়ে পড়ে এদেশে ইসলামের পতাকা উড্ডিন করবে এদেশের ছাত্রজনতা।
এআর





