জামায়াতের নায়েবে আমীর জননেতা মাওলানা আব্দুস সোবহান এবং সহকারী সেক্রেটারী জেনারেল সাংবাদিক মোঃ কামারুজ্জামানসহ সকল নেতা-কর্মীদের মুক্তি কামনায় শুক্রবার স্থানীয় একটি মিলনায়তনে ভোলা জেলা  শিবিরের উদ্যোগে জেলা সেক্রেটারী মোঃ শাকিল আহম্মদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আলোনা পেশ করেন, জেলা সভাপতি মোঃ মুশফিকুর রহমান ।

এ সময় তিনি বলেন, শতজুলুম নির্যাতন-অত্যাচার করেও  চলমান গনতান্ত্রিক আন্দোলন কে বন্ধ করা যাবেনা । প্রহসনের রায়ের পরিনাম শুভ হবেনা ।  তিনি মহান আল্লাহর কাছে সকল নেতা- কর্মীদের মুক্তি কামনা করেন ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক মোঃ মাহনি, জেলা দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন সহ জেলা নেতৃবৃন্দ।

এসএইচ