করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৯৪৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।
আজ রোববার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।
গতকাল শনিবার (২৮ আগস্ট) করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু এক শ'র নিচে নামে। তার আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু এক শ'র নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়ায় গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন।
এবিএস





