বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর পৌর শাখা।

বৃহস্পতিবার দুপুর ১টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ হাসান উদ্দিন সরকার।

গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম মন্ডল, যুগ্ম সম্পাদক কাজী মাহবুবুল হক গোলাপ, সাখাওয়াত হোসেন সবুজ, জেলা জাসাসের সভাপতি সৈয়দ হাসান সোহেল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম শামীম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের গাজীপুর জেলা শাখার সভাপতি রায়হান আল মাহমুদ রানা, গাজীপুর পৌর জাসাসের সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল খন্দকার সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম, গাজীপুর সিটিকরপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু প্রমুখ।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই