চট্টগ্রাম জেলার তিন উপজেলা থেকে বিএনপির-জামায়াতের ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন বিএনপির, আটজন জামায়াতের ও তিনজন শিবিরকর্মী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

জেএ