মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ট্রাকের চাপায় মোহন মালা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত মোহন মালার বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায় বলে জানা গেছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভবেরচর ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, দুপুরে মোহন মালা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ও ট্রাকসহ চালক রেজাউল ইসলাম ও হেলপার কবির হোসেনকে আটক করেছে।
এআই





