চোরাকারবারীদের হামলায় ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহতের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক মন্নু মোল্লা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ঘটনাস্থল থেকে আটক রাকারবারী আনোয়ার হোসেন পলাশ, রনি এবং পলাতক হাবিবুর রহমান হাবিব ও রিয়াজুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেএ