চট্টগ্রামের তিন উপজেলায় শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী রয়েছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, শুক্রবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এআর





