ট্রাক চাপায় আফরোজা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত আফরোজার স্বামীর নাম সামিউল। আশুলিয়া এলাকায় স্বামী ও এক সন্তান নিয়ে তিনি বসবাস করতেন।
স্থানীয়রা জানান, আফরোজা একটি অ্যামকো নামের জুতা তৈরির কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





