জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক রফিকুল মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এবং চরগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, স্কুলশিক্ষক রফিকুল সকালে জামালপুর শহরস্থ নিজবাসা থেকে মটরসাইকেল চালিয়ে মাদারগঞ্জস্থ বিদ্যালয়ে যাচ্ছিলেন।
জামালপুর পাঁচরাস্তা মোড়ে পৌঁছলে বিপরীতদিক থেকে আগত একটি ট্রাক নং (ঢাকা মেট্টো ট ১৬-৮০৯৬) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে ট্রাকসহ এর চালক নজরুল ইসলাম (৩৪) কে আটক করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জেড





