দিনাজপুরের পার্বতীপুরে অটোরাইস মিলের চিমনি থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আমবাড়ী বাজার সংলগ্ন সততা অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শাবনুর রহমানের সততা অটোরাইস মিলে চিমনির কাজ করতে গিয়ে চিমনী থেকে পড়ে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। এ সময় জীবন রহমান (২৮) নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হন।

নিহত সাজ্জাদ হোসেন (৩০) দিনাজপুর শহরের খোদ মাদবপুর কবিরাজপাড়া মহল্লার আবদুর রহিম ওরফে কানদুরার পুত্র। আর আহত জীবন রহমান (২৮) উপশহর ৬নং ব্লকের লিয়াকত আলীর পুত্র। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   

এসটি